আমাদের সম্পর্কে
একটি যুগোপযোগী ও আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান
বিসমিল্লাহির রহমানির রহিম
“পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।”
সূরা আল-‘আলাক
আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে
আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল শুভেচ্ছা ও সালাম — আসসালামু আলাইকুম। দি লাইসিয়াম স্কুল এন্ড একাডেমি নেত্রকোনার রংগের বাজার, পূর্ব পুকুরিয়ায় অবস্থিত একটি যুগোপযোগী ও আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও দক্ষতায় গড়ে তুলছি।
সম্পূর্ণ বৈজ্ঞানিক ও সৃজনশীল পদ্ধতিতে গ্রুপভিত্তিক পাঠদান, সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ এবং দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীর জন্য বিশেষ ক্লাসের সুবিধা রয়েছে। দেশি ও বিদেশি সেরা প্রতিষ্ঠানের শিক্ষা-ক্যারিকুলাম অনুসরণ করে প্রতিটি গ্রুপে সুনির্দিষ্ট শিক্ষকের বিশেষ তত্ত্বাবধানে পাঠ পরিচালিত হয়।
আপনার প্রিয় সন্তানের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিতে আমাদের ক্যাম্পাসে এসে সরেজমিনে প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নেওয়ার সবিনয় আহবান জানাই।
জ্ঞান — মুক্তির আলো
বলুন, ‘যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে।’
আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা।
আর বলুন, ‘হে আমার প্রভু! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।’
যে লক্ষ্যে আমরা কাজ করি
জ্ঞানের আলো মানুষের জীবনের অন্ধকার দূর করে বুদ্ধির বিকাশে সহায়তা করে; ফলে মানুষ মুক্তির দিশা পায়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এই আলো ছড়িয়ে দিয়ে সকল মানুষের আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনই আমাদের লক্ষ্য।
জ্ঞানের আলো, বুদ্ধির বিকাশ, মুক্তির পাথেয়
যাঁরা পরিচালনা করেন
প্রতিষ্ঠানটি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা সরাসরি পরিচালিত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক শিক্ষাবিদ এর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
চেয়ারম্যান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি. ও এম.এস.সি. সম্পন্ন।
প্রধান শিক্ষক
ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর; পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ.।
সার্বিক বিবেচনায় আপনার প্রিয় সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করে ব্যক্তি ও সমাজজীবনে উচ্চশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিন। আমাদের মিশন ও ভিশন ‘জ্ঞানের আলো, বুদ্ধির বিকাশ, মুক্তির পাথেয়’ বাস্তবায়নে সর্বত্র অংশগ্রহণ করুন। মহান আল্লাহর পক্ষ থেকে আপনাদের জীবনে রহমত, বরকত ও শান্তি অবতীর্ণ হোক।
রংগের বাজার, পূর্ব পুকুরিয়া, নেত্রকোনা সদর, নেত্রকোনা
01726244699, 01986125198